Posts

Showing posts from August, 2024

যেভাবে আটক হলেন ইনু

Image
  ১৪ দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (২৬ আগস্ট) রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। ডিবির গুলশান বিভাগের উপ কমিশনার কাজী জিয়া উদ্দিন গণমাধ্যমকে জানান, ইনুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যে কোনো একটা মামলায় গ্রেপ্তার দেখানো হবে। সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় ১৪ দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। এর আগে গত ২২ আগস্ট কেন্দ্রীয় ১৪ দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও গ্রেপ্তার হন। গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মাধ্যমে তার সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। সরকারের পতনের পর শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী–প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা–কর্মীদের নামে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে। ১৪ দল নেতা রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ...

মানিকের অবস্থা আশঙ্কাজনক, ফেটে গেছে বিশেষ অঙ্গ

Image
  সিলেটের আদালত প্রাঙ্গণে মারধরের কারণে গুরুতর আহত হয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। কারাগারে অসুস্থ হওয়ায় শনিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের দোতলার আইসিইউতে ভর্তি করা হয়েছে। সাবেক এই বিচারপতির শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে হাসপাতাল সূত্র জানায়। এ তথ্য নিশ্চিত করেছেন সিলেটের ডিআইজি (প্রিজন) মো. ছগির মিয়া। তিনি বলেন, সাবেক বিচারপতি মানিকের অবস্থা আশঙ্কাজনক। মারধরে তার শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। একটি অন্ডকোষ ফেটে গেছে। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে চিকিৎসা চলছে। সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালের সহকারী পরিচালক ডা. জলিল কায়সার খোকন বাংলা ট্রিবিউনকে বলেন, মারধরের কারণে সাবেক বিচারপতি মানিকের অন্ডকোষ ছিঁড়ে গেছে। পরে তা অপারেশন করা হয়। একই সঙ্গে তার শরীরে অনেক জখম ও কাটাছেঁড়া আছে। সঙ্গে উচ্চ রক্তচাপ আছে।  তিনি বলেন, সেনাবাহিনী ও পুলিশ সাবেক বিচারপতির নিরাপত্তার দায়িত্ব পালন করছে। হাসপাতাল এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে বিকালে বিচারপতি মানিককে আদালতে নি...

দিল্লিতে যে পরিচয়ে ‘সেফ হাউসে’ রাখা হয়েছে হাসিনা-রেহানাকে

Image
  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে গত ৫ আগস্ট পালিয়ে যান ভারতে। সেদিন বাংলাদেশ এয়ারফোর্সের একটি বিমান দিল্লির কাছে গাজিয়াবাদের হিণ্ডন বিমানঘাঁটিতে অবতরণ করে। ওই বিমানঘাঁটিতে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তার পরদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশের পার্লামেন্টে জানান, ভারত সরকারের কাছে শেখ হাসিনা ‘সাময়িকভাবে’ এ দেশে আসার অনুমোদন চেয়েছিলেন এবং তা মঞ্জুর হওয়ার পরই তিনি ভারতের মাটিতে পা রেখেছেন। সেই থেকে শেখ হাসিনা এখনও পর্যন্ত ভারতেই রয়েছেন – এবং যতদূর জানা যাচ্ছে দিল্লির উপকণ্ঠে একটি আধাসামরিক বাহিনীর অতিথি নিবাস বা ‘সেফ হাউসে’ই দুই বোনকে একসঙ্গে রাখা হয়েছে। তবে এই মুহূর্তে তাদের ঠিকানা কী, সেটা সরকারিভাবে প্রকাশ করা হয়নি। খবর বিবিসি বাংলার। শেখ হাসিনা ঠিক কোন ‘ইমিগ্রেশন স্ট্যাটাসে’ ভারতে রয়েছেন, সে ব্যাপারেও এখনও পর্যন্ত ভারত সরকার সম্পূর্ণ নীরব রয়েছে। অর্থাৎ তিনি কোনও বিশেষ ভিসায় ভারতে অবস্থান করছেন, না কি তাকে রাজনৈতিক আশ্রয় (পলিটিক্যাল অ্যাসাইলাম) দেওয়া হয়েছে – এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার আজ পর...

রাতেই ছাড়া হবে কাপ্তাইয়ে পানি, যা ঘটতে পারে দেশের

Image
  কাপ্তাই লেকের পানি বিপৎসীমার কাছাকাছি চলে আসায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ শনিবার (২৪ আগস্ট) রাত ১০টায় বাঁধের ১৬টি স্পিলওয়ে ছয় ইঞ্চি করে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রাম কলেজের সাবেক শিক্ষক ও কর্ণফুলী নদী গবেষক ড. ইদ্রিস আলী জানিয়েছেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। গণমাধ্যমকে তিনি বলেন, ‘কাপ্তাই বাঁধ থেকে যে পরিমাণ অতিরিক্ত পানি নিষ্কাশিত হবে, তাতে হালদা নদীসহ কর্ণফুলী নদীতে জোয়ারের স্তর বৃদ্ধি পাবে। এর ফলে কর্ণফুলী নদীর পার্শ্ববর্তী এলাকার কৃষিজমিতে জোয়ারের পানি প্রবেশ করতে পারে।’ তিনি আরও জানান, কাপ্তাই বাঁধ রক্ষার্থে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। লেকের পানি বিপৎসীমার নিচে চলে আসলে কর্তৃপক্ষ পুনরায় গেটগুলো বন্ধ করে দেবে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের এক জরুরি বার্তায় জানান, আজ দুপুর ৩টায় কাপ্তাই লেকের পানি ১০৭ দশমিক ৬৬ ফুট এমএসএল (মিন সি লেভেল) ছিল। কাপ্তাই লেকের উজান এবং ভাটি এলাকার বন্যা নিয়ন্ত্রণের জন্য আজ রাত ১০টায় লেকের ১৬টি স্পিলওয়ে ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হবে, যার ফলে প্রতি সেকেন্ডে নয় হাজার সিএফএস পানি নিষ্কাশিত হবে। তিনি আরও জানান, কাপ্ত...

ব্যাংকের সুদ হার নিয়ে বিশাল বড় দু:সংবাদ

Image
   আগামী দুই একদিনের মধ্যেই সুদ হার বাড়িয়ে সাড়ে ৮ শতাংশ থেকে ৯ শতাংশ করার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে জানান তিনি। যখন এক যুগের মধ্যে খাদ্যদ্রব্যের মূল্য সর্বোচ্চ পর্যায়ে, সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। ঠিক তখনই বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাড়াতে চলেছে সুদের হার। এ বিষয়ে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শাহাদাত হোসেন সিদ্দিকি চ্যানেল ২৪ কে জানান, বাংলাদেশ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য নীতি সুদ হার বাড়াচ্ছিল এবং গত সরকরও বাড়িয়েছিল। কিন্তু তার প্রভাব আমরা অর্থনীতিতে লক্ষ্য করিনি। কারণ, আমরা সংকোচনমূলক অর্থনীতির কথা বলি, কিন্তু বাস্তবে এটি সংকোচনমূলক না। বরং প্রসারণের ব্যবস্থা করে। এজন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ছিল না। তিনি আরও জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রেণের জন্যেই এমন একটি পদক্ষেপ নেয়া হচ্ছে। অথচ এটির কারণে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। অর্থনীতির ক্ষেত্রে ইতিবাচক প্রভাব নাও ফেলতে পারে। তবে যখন গ্লোবাল সুদ হার বেশি হয়, তখন বিদেশি উদ্যোক...

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে যা করবে ভারত

Image
  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই রয়েছেন তিনি।  দেশে আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন ও হত্যার অভিযোগে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। সেসব মামলার বিচারের স্বার্থে ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। গত ১৫ আগস্ট তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হচ্ছে। স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় যদি সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা ভারতকে অনুরোধ করবো শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে। এটি ভারত সরকারের জন্য বিব্রতকর হবে। ভারত এটি জানে এবং আমি আশা করি তারা এ বিষয়ে খেয়াল রাখবে। বাংলাদেশ সত্যিই ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানালে কী করবে নয়াদিল্লি? তারা কি আদৌ সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত পাঠাবে? এ বিষয়ে কী বলা আছে ভারত-বাংলাদেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তিতে? প্রত্যর্পণ চুক্তি ২০১৩ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়। এই ...

থানায় অগ্নিসংযোগ, আসামি ৪০ হাজার

Image
  চট্টগ্রামের কোতোয়ালি থানায় হামলা, লুট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলায় আসামি অজ্ঞাতনামা ৩০-৪০ হাজার জন।কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাশ শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশ জানায়, কোতোয়ালি থানায় গত ৫ আগস্ট মিছিল নিয়ে কয়েক হাজার মানুষের হামলা, অস্ত্র লুট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় দুস্কৃতকারীরা থানায় হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতি সাধন করেছে বলে উল্লেখ করা হয়েছে। আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ৩০-৪০ হাজার জনকে। হামলার সময় থানার আসবাবপত্র লুটপাট, যানবাহন ভাঙচুর, থানায় অগ্নিসংযোগ, বিপুল অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৮ কোটি ৩০ লাখ টাকার। কোতোয়ালি থানার ওসি এস এম ওবায়েদুল হক জানান, হামলাকারীদের বিরুদ্ধে ১৮৬০ সনের পেনাল কোড আইনের বিবিধ ধারায়, বিস্ফোরক আইনের ১৯০৮ এর ৩/৬ ধারা ও বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ সনের ১৫(৩)/২৫-ডি ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বন্যায় পাতিলে ভাসতে থাকা শিশুটি সম্পর্কে যা জানা গেল

Image
  দেশের চলমান বন্যায় এখন পর্যন্ত দুইজন নারীসহ ১৫ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪৮ লাখের বেশি মানুষ। শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নিহতদের মধ্যে কুমিল্লায় চারজন, ফেনীতে একজন,  চট্টগ্রামে চারজন, নোয়াখালীতে একজন, ব্রাহ্মণবাড়ীয়ায় একজন, লক্ষ্মীপুর একজন এবং কক্সবাজারে তিনজন। এদিকে শুক্রবার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাায় একটি শিশু পাতিলের মধ্যে কাপড় দিয়ে পেচানো অবস্থায় গুটিসুটি মেরে শুয়ে আছে। পাতিলের ভেতর বন্যার পানিতে ভাসতে দেখে সেখানে থেকে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়। অনেকেই ছবিটি শেয়ার করছেন নানা আবেগঘন ক্যাপশন দিয়ে। অনেকেই বলছেন পরিবারের সব সদস্য মৃত। তবে অনুসন্ধান করে জানা গেছে ভাইরাল হওয়া ছবিটি কুমিল্লার খারাতাইয়া, বুড়িচং এলাকার। ছবিটি তুলেছেন নাজমুল হাসান তপন নামের এক ব্যক্তি। তিনি জানিয়েছেন, শিশুটির পরিবারের সবাই জীবিত এবং নিরাপদে আছেন। এর আগে গত বুধবার (২১ আগস্ট) আরেকটি শিশুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা গেছে, শিশুটি গলা...

বন্যা মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকতে চায় পাকিস্তান

Image
  বাংলাদেশে বন্যা মোকাবিলায় পাশে থাকতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ইচ্ছার কথা জানান তিনি। শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে শেহবাজ শরিফ তার এক্স অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি পোস্ট দেন। শেহবাজ শরিফ তার পোস্ট বলেছেন, কঠিন এ পরিস্থিতিতে পাকিস্তান বাংলাদেশের পাশে থাকবে। তিনি আরও লেখেন, বাংলাদেশে বন্যায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে গভীরভাবে উদ্বিগ্ন। আমি বাংলাদেশের জনগণ এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এই ট্র্যাজেডির মুহূর্তে বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে পাকিস্তান। আমি আত্মবিশ্বাসী যে, বাংলাদেশের সহনশীল জনগণ তাদের চারিত্রিক অধ্যবসায় ও দৃঢ়তা দিয়ে এই কঠিন সময়কে অতিক্রম করবে। একইদিন, ঢাকাস্থ পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ঘণ্টাব্যাপী এ বৈঠক হয় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে। এ সময় মির্জা ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ। বৈঠকে দেশের সার্বিক পরিস্থিত...

আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

Image
  র‍্যাবের এয়ার উইং ব্যবহার করে যুক্তরাষ্ট্রে তৈরি এই বেল ৪০৭ হেলিকপ্টার। এ ধরনের দুটি হেলিকপ্টার রয়েছে র‍্যাবের। ছাত্রদের আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ঢাকার বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ভবনের ছাদ থেকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয় বিক্ষুদ্ধ জনতার কাছে কোণঠাঁসা হয়ে পড়া পুলিশ সদস্যদের। এর কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টার থেকে গুলি শুরু হয় বিক্ষোভকারীদের দিকে। পরবর্তী কয়েকদিনেও বিভিন্ন সময়ে ঢাকা ও নারায়ণগঞ্জে হেলিকপ্টার থেকে এভাবে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে, যাতে অন্তত দশজন শিশু-ও নিহত হয়েছে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‍্যাব তাদের এয়ার উইংয়ের হেলিকপ্টার থেকে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করার অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, আইনশৃঙ্খলা বাহিনীকে কিছু জায়গায় নিয়ে গিয়ে জীবন ও সম্পদ রক্ষার জন্য হেলিকপ্টার থেকে শুধু টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে। সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, হেলিকপ্টার থেকে আগুন নেভাতে পানি ছেটানো হয়েছে। শিক্ষার্থীদের ওপর গুলি করা হয়নি। র‍্যাবের এয়ার উইং ব্যবহার করে যুক্তরাষ্ট্রে তৈরি এই বেল ৪০৭ হেলিকপ্টার। এ ধরনের দুটি হেলিকপ্টার রয়েছে ...

‘সত্য বলার সময় এসেছে’, বিডিআর বিদ্রোহের বিষয়ে সোহেল তাজ

Image
  সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ বলেছেন, সত্য বলার সময় এসেছে। সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। পিলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। ভবিষ্যতে পুনঃতদন্ত হলে আমার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণগুলো বলতে চাই। বৃহস্পতিবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এসব কথা বলেন। সোহেল তাজ লিখেছেন, ‘সত্য বলার সময় এসেছে। সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল।’ বিডিআর বিদ্রোহের সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সাহারা খাতুন। আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন সোহেল তাজ। অভিযোগ ওঠে, পিলখানা ট্রাজেডির ঘটনার পরিকল্পনায় যুক্ত ছিলেন সোহেল তাজও। যদিও সোহেল তাজের পক্ষ থেকে দাবি করা হয়, ঘটনার সময় তিনি দেশের বাইরে ছিলেন। এ অভিযোগের বিষয়ে আজ (১৫ আগস্ট) সোহেল তাজ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘আপনারা যারা জেনে না জেনে বা বুঝে না বুঝে কোনো প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করছেন; তাদের উদ্দেশে বলব- এই কাজটা ঠিক না। আমিও বাং...

ভারতকে চীন-ইরানের মতো নিষেধাজ্ঞা আরোপের হুমকি যুক্তরাষ্ট্রের

Image
  ইরান ও চীনের পর এবার ভারতের সাথে রাশিয়ার বাণিজ্যিক সখ্য নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। সেই দুঃশ্চিন্তা থেকেই এবার ভারতের ওপর নিষেধাজ্ঞা জারি করার কথা জানিয়ে সতর্ক করল যুক্তরাষ্ট্র।  ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরুর পর থেকেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের দেশগুলো। সেই প্রচেষ্টার অংশ হিসেবে নয়াদিল্লিকেও তারা ক্রমাগত চাপ দিয়েছে। যদিও ভারত সেই চাপ অগ্রাহ্য করে একের পর এক চুক্তি করে চলেছে মস্কোর সাথে। রাশিয়ার সাথে বন্ধুত্ব নষ্ট করতে চায়নি ভারত। তাই যুক্তরাষ্ট্রের চোখরাঙানিকে অগ্রাহ্য করে রাশিয়ার সাথে ভারতের দ্বি-পক্ষীয় বাণিজ্যের পরিমাণ ২০২৩ সালে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় পাঁচ লাখ ৪৫ হাজার ৪৬৬ কোটি রুপিতে। ২০৩০ সালের মধ্যে এই অঙ্ক প্রায় ৮৪ লাখ কোটিতে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় রয়েছে ভারত। তাই এবার সরাসরি বাণিজ্যিক আঘাত হানতে বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র। ক্ষেপণাস্ত্র বা প্রতিরক্ষামূলক অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব, এমন যন্ত্রাংশ বা প্রযুক্তি অথবা সরঞ্জাম রাশিয়াকে সরবরাহ করার পরিণাম সম্পর্কে সচেতন করেছে যুক্তরাষ্ট্র। যে ভারতীয় সংস্থা রাশিয়ার সাথে এই ধরনের বাণিজ্যে...

যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক বিচারপতি মানিক

Image
  সিলেটের কানাইঘাট দনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে সীমান্ত থেকে আটক করে তাকে বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে নোয়াখালীর আদালতে মামলা করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ বাদী হয়ে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতে মামলাটি করেন। মামলা সূত্রে জানা গেছে, জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন সাবেক বিচারপতি মানিক। তিনি বলেছিলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, ছিলেন পাকিস্তানের চর’। জিয়াউর রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয়ে মিথ্যাচারসহ কালিমা লেপনের হীন উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে মানহানিকর বক্তব্য দেন তিনি। যা প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়। তার এমন মন্তব্যে জিয়াউর রহমান ও তার পরিবারের ...