বেরিয়ে এলো অভিনেত্রী হিমুর মৃত্যুর কারণ

 


চার্জশিটে বলা হয়, ছোটপর্দার অভিনেত্রী হোমায়রা হিমু থাকতেন রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১০ নম্বর সেক্টরে। দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে ছিল নানান চড়াই-উতরাই। বিয়ে করলেও সংসার ঠিকঠাক করা হয়ে ওঠেনি। একপর্যায়ে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। হিমুর ঘনিষ্ঠজন, কথিত প্রেমিক বা বয়ফ্রেন্ড ছিলেন মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রুফি (৩৬) নামের এক ব্যক্তি। আত্মহত্যার ছয় মাস আগে থেকে হিমুর বাসায় নিয়মিত যাতায়াত করতেন রুফি। জানা যায়, ওই বাসায় মাঝে মধ্যেই রাতে থাকতেন রুফি।

তাদের সম্পর্কের এক পর্যায়ে হিমু তার বয়ফ্রেন্ড রুফির মোবাইল ফোন নম্বর ও বিগো আইডি ব্লক করে দেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা ও মনোমালিন্যের সৃষ্টি হয়। রুফি ভিকটিম হিমুকে আত্মহত্যার প্ররোচনা দেন। পরে রাগে ও অভিমানে গত বছরের ২ নভেম্বর হিমু বাথরুমে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এ ঘটনায় ২ নভেম্বর রাতেই হিমুকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার মামা নাহিদ আক্তার বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন।

হুমায়রা হিমু মঞ্চ নাটকের মাধ্যমে ২০০৬ সালে অভিনয়ে আসেন। টেলিভিশনে 'ছায়াবীথি' নাটকে প্রথম অভিনয় করেন তিনি। একই বছর 'প্রাইভেট ইনভেস্টিগেটর' নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন।

তারপর 'বাড়ি বাড়ি সারি সারি', 'হাউজফুল', 'গুলশান এভিনিউ'সহ অনেক নাটকে অভিনয় করে আলোচিত হয়েছিলেন। এছাড়া 'চাপাবাজ, 'বাকরখনি', 'বউ বিরোধ', 'গোলমাল', 'নানান রঙের মানুষ' ও 'গিনেস বুকে নাম'—নাটকগুলোতে অভিনয় করেছেন হুমায়রা হিমু।

Comments

Popular posts from this blog

হঠাৎ সেনাবাহিনীকে যে নির্দেশনা দিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

মেয়েদের এই ৮টি ভুলের কারনে হচ্ছে স্তন ক্যা”ন্সার, প্রত্যেক মেয়েদের পড়া উচিৎ

কতদিনের মধ্যে দেশে ‘গণতন্ত্রের উত্তরণ’ ঘটবে, জানালেন সেনাপ্রধান