ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘ইয়াগি’, স্কুল বন্ধ ঘোষণা

 


ফিলিপাইনে তাণ্ডব চালানোর পর এবার চীনের দক্ষিণাঞ্চলীয় রাজ্যের ধিকে ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘ইয়াগি’। চলতি বছর চীনে এটি সবচেয়ে শক্তিশালী ঝড় হতে পারে ধারণা করা হচ্ছে। ঝড়ের প্রভাবে চীনের হাইনান প্রদেশে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ফ্লাইট চলাচলা বাতিল করা হয়েছে।

সুপার টাইফুন ইয়াগির নাম দিয়েছে জাপান। এর অর্থ- ছাগল। গত সপ্তাহে এটি ব্যাপক শক্তি নিয়ে ফিলিপাইনে আঘাত হেনেছিলো।

জানা গেছে, ঝড়টি সর্বোচ্চ ২০৯ কিলোমিটার বেগে আঘাত হানবে। আটলান্টিক সাগরে সৃষ্ট ৫ ক্যাটাগরির হ্যারিকেন বেরিলের পর বিশ্বে এটিই হতে যাচ্ছে এ বছরের দ্বিতীয় শক্তিশালী সাইক্লোন। শুক্রবার দক্ষিণ চীন সাগরে টাইফুনটি আছড়ে পড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

Comments

Popular posts from this blog

হঠাৎ সেনাবাহিনীকে যে নির্দেশনা দিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

মেয়েদের এই ৮টি ভুলের কারনে হচ্ছে স্তন ক্যা”ন্সার, প্রত্যেক মেয়েদের পড়া উচিৎ

কতদিনের মধ্যে দেশে ‘গণতন্ত্রের উত্তরণ’ ঘটবে, জানালেন সেনাপ্রধান