অবশেষে খোঁজ মিলল শামীম ওসমানের, জানা গেল সর্বশেষ অবস্থান

 


ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতের দিল্লিতে চলে গেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের প্রভাবশালী সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

শুক্রবার রাতে তাকে দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে। গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী-এমপিসহ প্রভাবশালী নেতারা। তাদের কাউকেই প্রকাশ্যে দেখা যায়নি। তেমনি নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক প্রভাবশালী এমপি শামীম ওসমানকেও দেখা যাচ্ছিল না।

তিনি দেশে আছেন নাকি দেশ ছেড়ে চলে গেছেন তা নিয়ে ছিল আলোচনা। এরই মধ্যে দেখা পাওয়া গেলো শামীম ওসমানের। ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন। রাত ৯টা ৫ মিনিটে শামীম ওসমানের ছবিও তুলেছেন তিনি। এ নিয়ে আকাশ হকের সঙ্গে যোগাযোগ করেছে দেশের একটি গণমাধ্যম।

আকাশ হক গণমাধ্যমটিকে জানান, রাতে তিনি দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যান। এ সময় তিনি শামীম ওসমানকে দেখতে পান। শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন। প্রমাণস্বরুপ তিনি ছবিও তুলে রেখেছেন বলেও জানান।

ছেলে ও রাজনৈতিক অনুসারীদের নিয়ে ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন নারায়ণগঞ্জে গডফাদার গিসেবে পরিচিত এই আওয়ামী লীগ নেতা।

সবশেষ গত ৩ আগস্ট রাতে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে দেখা যায় শামীম ওসমানকে। ওই রাতে দলের গোপন মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে পরদিন অর্থাৎ ৪ আগস্ট মাঠে থাকার বিষয়ে সিন্ধান্ত নেয় আওয়ামী লীগ। ওই মিটিংয়ের পর আর দেখা যায়নি শামীম ওসমানকে। অবশেষে তার দেখা পাওয়া গেলো।

উল্লেখ্য, গত ১৯ জুলাই নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছিলেন শামীম ওসমান ও তার বাহিনী। তার নেতৃত্বে বাহিনীর সদস্যদের গুলি করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। ওইদিন শামীম ওসমান, তার ছেলে অয়ন, শ্যালক টিটু, বেয়াই লাভলু, তার ছেলে মিনহাজুল আবেদীনসহ বাকি অনুসারীদের গুলি করতে দেখা গেছে।

Comments

Popular posts from this blog

হঠাৎ সেনাবাহিনীকে যে নির্দেশনা দিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

মেয়েদের এই ৮টি ভুলের কারনে হচ্ছে স্তন ক্যা”ন্সার, প্রত্যেক মেয়েদের পড়া উচিৎ

কতদিনের মধ্যে দেশে ‘গণতন্ত্রের উত্তরণ’ ঘটবে, জানালেন সেনাপ্রধান