এযাবৎকালের সবচেয়ে বড় সুসংবাদ, এলপিজির নতুন দাম নির্ধারণ

 




দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ভোক্তাপর্যায়ে ১২ কেজিতে এবার ৪৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এখন ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে ১ হাজার ৪২১ টাকা লাগবে। ঘোষিত নতুন দর সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে।


বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৮ টাকা ৪৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।


এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৪ টাকায় ৬২ পয়সায় নির্ধারণ করা হয়েছে। এছাড়াও অটোগ্যাসেএ মূল্য প্রতি লিটার ৬৫ টাকা ২৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।


এর আগে ভোক্তাপর্যায়ে আগস্ট মাসের জন্য ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম জুলাই মাসের তুলনায় ১১ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর আগের মাসে এ দাম বাড়ানো হয়েছিল ৩ টাকা। সে সময় ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৩৬৬ টাকা।


প্রসঙ্গত, এখন প্রতি মাসে এলপি গ্যাসের দাম বাজার অনুযায়ী নির্ধারণ করা হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এ দাম নির্ধারণ করে।

Comments

Popular posts from this blog

হঠাৎ সেনাবাহিনীকে যে নির্দেশনা দিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

মেয়েদের এই ৮টি ভুলের কারনে হচ্ছে স্তন ক্যা”ন্সার, প্রত্যেক মেয়েদের পড়া উচিৎ

কতদিনের মধ্যে দেশে ‘গণতন্ত্রের উত্তরণ’ ঘটবে, জানালেন সেনাপ্রধান